এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, আবেদন ৪ সেপ্টেম্বর
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সেলস বিভাগে ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস পদে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী এ পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকার মিরপুর রোডে অবস্থিত এসএমসি টাওয়ার-২।
পদটির জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। ইনস্টিটিউশনাল বা করপোরেট সেলসে ৮ থেকে১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এফএমসিজি বা ফার্মাসিউটিক্যাল ওটিসি পণ্যে একই ধরনের ব্যবস্থাপনা পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া ইনস্টিটিউশনাল গ্রাহক ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টেন্ডার ব্যবস্থাপনা ও চুক্তি আলোচনার অভিজ্ঞতাও প্রয়োজন। প্রার্থীর উপস্থাপনা, যোগাযোগ ও আন্তব্যক্তিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ইনস্টিটিউশনাল ব্যবসায়িক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ ও নেটওয়ার্ক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও চাকরিঃ ১২টি শূন্য পদে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগপ্রাপ্ত ম্যানেজারকে প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনাল সেলসের বার্ষিক বিক্রয় ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা, নতুন প্রাতিষ্ঠানিক গ্রাহক তৈরি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য শক্তিশালী সেলস পাইপলাইন গড়ে তোলাও দায়িত্বের অংশ।

করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কৌশলগত অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে বিক্রয় ও গ্রাহক ধরে রাখার হার বাড়াতে হবে। একই সঙ্গে বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক সেলস পরিকল্পনা তৈরি, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, সেলস পারফরম্যান্স পর্যবেক্ষণ, চাহিদার পূর্বাভাস এবং ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
সরকারি ও বেসরকারি টেন্ডারে অংশগ্রহণের নেতৃত্ব দেওয়া, কোটেশন, প্রস্তাব, চুক্তি ও বাণিজ্যিক অফার প্রস্তুত করা এবং মূল্য, পেমেন্টের শর্ত ও বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সেলস টিমকে নেতৃত্ব দেওয়া, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করতে হবে।
আরও চাকরিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
বাজারের প্রবণতা, প্রতিযোগী, মূল্য এবং প্রাতিষ্ঠানিক ক্রয়-প্রবণতা পর্যবেক্ষণ করে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করতে হবে। সাপ্লাই চেইন, মার্কেটিং, ফাইন্যান্স, ডিস্ট্রিবিউশন ও লজিস্টিকস বিভাগের সঙ্গে সমন্বয় করে গ্রাহকের অর্ডার, ডেলিভারি, ইনভয়েসিং ও বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে হবে।
নিয়মিত সেলস রিপোর্ট, পূর্বাভাস, সেলস পাইপলাইন আপডেট ও ব্যবসায়িক পর্যালোচনা প্রস্তুতের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা, চুক্তিগত বাধ্যবাধকতা ও আইনগত রিকোয়ারমেন্টস মেনে চলতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে ভিজিট করুন: SMC CAREER OPPORTUNITY
