রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | পদ সংখ্যা ৭টি
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান? সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ জুলাই ২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী কর্তৃক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট এর ১৬ জুন ২০২৬ তারিখের স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিজ্ঞপ্তির আওতায় ১৩তম ও ২০তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
| প্রতিষ্ঠানের নাম | বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী |
|---|---|
| প্রকাশের তারিখ | ২৯ জুলাই ২০২৬ |
| পদ সংখ্যা | ৭টি |
| ক্যাটাগরি সংখ্যা | ২টি (কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (Teletalk) |
| আবেদন শুরু | ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ সময় | ১৮ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০ টা |
| আবেদনের ওয়েবসাইট | divraj.teletalk.com.bd |
| বয়সসীমা | ১৮-৩২ বছর (০১.০৮.২০২৬ তারিখে) |
| আবেদনকারীর যোগ্যতা | রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা |
আরও জেনে নিনঃ বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদভিত্তিক শূন্যপদ, বেতনস্কেল ও শিক্ষাগত যোগ্যতা
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ মোট দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিচে পদের নাম, গ্রেড, বেতনস্কেল, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত দেওয়া হলো।
| ক্রমিক | পদের নাম | গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা |
|---|---|---|---|---|
| ০১ | কম্পিউটার অপারেটর | গ্রেড-১৩, বেতনস্কেল ১১০০০-২৬৫৯০/- | ১ (এক) টি | (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ০২ | অফিস সহায়ক | গ্রেড-২০, বেতনস্কেল ৮২৫০-২০০১০/- | ৬ (ছয়) টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি
- সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১.০৮.২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে কোনো সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং Departmental Status-এ নিজ নিজ অপশন সিলেক্ট করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
- Applicant’s Copy-তে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে আবেদনে উল্লেখ না থাকা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র ও সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে।
- এই নিয়োগে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ এবং ‘বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধনী ২০২৪)’ অনুসরণ করা হবে।
- নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আরও জেনে নিনঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের সময়সীমা
| বিষয় | তারিখ ও সময় |
|---|---|
| অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরু | ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
| অনলাইনে আবেদন জমাদানের শেষ সময় | ১৮ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০ টা |
| ফি জমাদানের সময়সীমা | User ID প্রাপ্তির পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে |
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অনলাইনে আবেদন করার নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://divraj.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন করার সময় নিচের বিষয়গুলো মনে রাখতে হবে:
- আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
- Online-এ পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বলে Submit করার পূর্বে সকল তথ্যের সঠিকতা নিজে যাচাই করে নিতে হবে।
- Submit করার পর প্রার্থী একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় তা জমা দিবেন।
- Applicant’s Copy-তে ভুল থাকলে বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকলে আবেদন ফি জমাদানের আগে পুনরায় আবেদন করা যাবে। কিন্তু ফি জমাদানের পর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না।
আবেদন ফি ও SMS পদ্ধতি
আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরসহ Applicant’s Copy পাবেন। এই User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid নম্বর থেকে দুটি SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
| পদের ক্রমিক | পরীক্ষার ফি | Teletalk সার্ভিস চার্জ | সর্বমোট |
|---|---|---|---|
| ০১ – কম্পিউটার অপারেটর | ১০০/- টাকা | ১২/- টাকা | ১১২/- টাকা |
| ০২ – অফিস সহায়ক | ৫০/- টাকা | ৬/- টাকা | ৫৬/- টাকা |
সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) জন্য আবেদন ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা, যা User ID প্রাপ্তির পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
প্রথম SMS
DIVRAJ <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DIVRAJ ABCDEF
রিপ্লাই: Applicant's Name. Tk. 112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DIVRAJ<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS
DIVRAJ <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DIVRAJ YES XXXXXXXXXX
রিপ্লাই: Congratulations Applicant's Name, payment completed successfully for DIVRAJ Application. User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)।
User ID বা Password পুনরুদ্ধার
- User ID জানা থাকলে: DIVRAJ HELP USER ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- PIN Number জানা থাকলে: DIVRAJ HELP PIN 12345678 লিখে Send করতে হবে 16222 নম্বরে।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য
যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি divraj.teletalk.com.bd বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইট rajshahidiv.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে প্রার্থীগণ রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুসহ প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিবেন। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে যেসব কাগজপত্র
- প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)।
- প্রার্থীর ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের চেয়ারম্যান/মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/প্রশাসক বা নবম গ্রেড ও তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত অনুলিপি।
- Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানা
- ওয়েবসাইট: rajshahidiv.gov.bd এবং divraj.teletalk.com.bd
- টেলিটক হেল্পলাইন: টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন
- ইমেইল: alljobs.query@teletalk.com.bd
- ফেসবুক পেজ: facebook.com/alljobsbdteletalk
- বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ইমেইল: rajdivacctti@gmail.com
ইমেইল বা ফেসবুক মেসেজের Subject-এ Organization Name: DIVRAJ, Post Name, Applicant’s User ID এবং Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে?
এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে সর্বমোট ৭টি শূন্যপদ পূরণ করা হবে।
আবেদনের বয়সসীমা কত?
০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে কত টাকা ফি লাগবে?
কম্পিউটার অপারেটর পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা ফি প্রযোজ্য। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ফি ৫৬ টাকা।
কারা এই পদে আবেদন করতে পারবেন?
শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় কবে?
অনলাইনে আবেদন জমাদানের শেষ সময় ১৮ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
