শুরু হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৬: জেনে নিন নতুন সময়সূচী 🌳
শহরের যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কে না চায়? যারা নিজের বাড়ির ছাদ, বারান্দা কিংবা আঙিনায় এক টুকরো সবুজ বাগান গড়তে চান, তাদের জন্য দারুণ খবর! অবশেষে প্রকৃতিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৬।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয় হল “সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা“। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সারা বাংলাদেশে ৫ বছরের বৃক্ষ রোপণ অভিযান এই বিশাল মেলার মাধ্যমে শুরু হতে যাচ্ছে।
একই ছাদের নিচে দেশি-বিদেশি নানা জাতের গাছ, টব, সার এবং বাগান করার সব সরঞ্জাম পেয়ে যাবেন এই মেলায়। অনেকনেই জানেন না বৃক্ষ মেলা কবে শুরু হবে , কতদিন চলবে, এবারের বৃক্ষমেলা কোথায় হবে। চলুন জেনে নিই এবারের বৃক্ষ মেলার সময়সূচী, স্থান এবং কেনাকাটার বিস্তারিত তথ্য।
এক নজরে বৃক্ষ মেলা ২০২৬-এর তথ্য
জাতীয় বৃক্ষমেলার নতুন সময়সূচী গতকাল এক বৈঠকে উত্থাপিত হয়েছে এবং অনুমোদন হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রথমে স্টল বরাদ্ধ এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়ের প্রতি সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবছর অনেক স্কুল/কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এই খন্ডকালিন জব করে থাকেন। তাই তাদেরকে আগামি ১৫ই জুনের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। একইসাথে বৃক্ষ মেলায় স্টল বরাদ্ধ নিয়ে একটি নোটিস ও প্রদান করা হয়েছে।
- তারিখ: ২৩শে জুন থেকে ৩রা জুলাই, ২০২৬।
- সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
- স্থান: পুরাতন বাণিজ্য মেলার মাঠ (শেরেবাংলা নগর, আগারগাঁও), ঢাকা।
- প্রবেশ মূল্য: মেলায় প্রবেশ সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত (ফ্রি)।

মেলায় কী কী পাবেন?
বৃক্ষ মেলা শুধু চারা কেনার জায়গা নয়, এটি গাছ সম্পর্কে জানা এবং বাগান করার আইডিয়া নেওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম। মেলায় সাধারণত যা যা পাওয়া যায়:
- ফলের গাছ: আম, লিচু, পেয়ারা, কুল, ডালিম থেকে শুরু করে ড্রাগন ফল, স্ট্রবেরি, কাজুবাদাম এবং কিউই ফলের মতো আকর্ষণীয় সব গাছের চারা।
- ফুল ও শোভাবর্ধক গাছ: গোলাপ, জবা, রজনীগন্ধা, হাসনাহেনা, কনকচাঁপা, বেলি এবং নয়নতারা।
- ইনডোর প্ল্যান্ট: ঘরের ভেতর সাজানোর জন্য মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, অ্যালোভেরা এবং অর্কিডের বিশাল সমাহার।
- বনজ ও ভেষজ গাছ: নিম, অর্জুন, আমলকী, তুলসী এবং লেমনগ্রাস।
- বাগানের সরঞ্জাম: গাছ ছাড়াও এখানে ভালো মানের মাটি, জৈব সার, বীজ, বিভিন্ন সাইজের টব এবং গার্ডেনিং টুলস পাওয়া যায়।
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি“—এই স্লোগানকে বুকে ধারণ করে জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ হতে পারে আপনার বাগান শুরুর প্রথম ধাপ। পরিবারের সবাইকে, বিশেষ করে শিশুদের নিয়ে মেলায় ঘুরে আসুন।
গাছ কেনার ক্ষেত্রে কিছু ‘প্রো-টিপস’
যেহেতু মেলায় প্রচুর স্টল থাকে, তাই যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখলে কেনাকাটা সহজ হবে:
- দাম যাচাই করুন: প্রথম স্টল দেখেই গাছ কিনে ফেলবেন না। একই গাছ ৩-৪টি স্টলে ঘুরে দাম যাচাই করে নিন।
- একসাথে কিনুন: কয়েকটি গাছ একসাথে কিনলে বিক্রেতারা সাধারণত ভালো ছাড় দিয়ে থাকেন।
- সুস্থ চারা বাছাই করুন: কেনার আগে গাছের পাতা, গোড়া এবং শিকড় ভালো করে খেয়াল করুন। পাতায় দাগ বা গোড়া পচা থাকলে সেই গাছ এড়িয়ে চলুন।
- প্রয়োজনীয় জিনিস সাথে রাখুন: মেলায় প্রচুর হাঁটতে হয়, তাই সাথে পানির বোতল রাখুন। অনেক স্টলে কার্ড বা মোবাইল ব্যাংকিং থাকলেও দ্রুত কেনাকাটার জন্য ক্যাশ টাকা সাথে রাখা ভালো। এছাড়া বেশি গাছ কিনলে সাথে বড় টেকসই ব্যাগ বা কার্টুন নিতে পারেন।
- ভিড় এড়াতে: ছুটির দিনগুলোতে মেলায় উপচে পড়া ভিড় থাকে। শান্তিতে গাছ দেখতে চাইলে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে মেলায় যাওয়ার চেষ্টা করুন।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন ১: জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ কবে শুরু হবে এবং কতদিন চলবে?
উত্তর: ২০২৬ সালের জাতীয় বৃক্ষ মেলা আগামী ২৩শে জুন থেকে শুরু হবে এবং ৩রা জুলাই পর্যন্ত টানা ১১ দিন চলবে।
প্রশ্ন ২: জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ সময়সূচী স্থান কোথায়?
উত্তর: আগামি ২৩ ই জুন থেকে মেলাটি ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে (আগারগাঁও) অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
প্রশ্ন ৩: বৃক্ষ মেলায় প্রবেশের জন্য কি কোনো টিকিট কাটতে হবে?
উত্তর: না, জাতীয় বৃক্ষ মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্যের প্রয়োজন নেই। মেলা সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত।
প্রশ্ন ৩: বৃক্ষ মেলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি ?
উত্তরঃ প্রতিবছরের ন্যায় এবারও উক্ত মেলায় জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ এর জন্য নার্সারি মালিকের সাথে যোগাযোগ করা জেতে পারে। অথবা অফিসিয়াল ওয়েবসাইত এর মাদ্ধমে আবেদন করতে পারেন।
